চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

এবার চট্টগ্রামে জুড়ে বসছে  পশুর হাট

স্টাফ রিপোর্টার :    |    ০৪:০৭ পিএম, ২০২৫-০৫-২৯

এবার চট্টগ্রামে জুড়ে বসছে  পশুর হাট

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় বসছে মোট ২২৮টি কোরবানির পশুর হাট। এর মধ্যে ৭৫টি স্থায়ী এবং ১৫৩টি অস্থায়ী হাট, যেখানে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার বেচাকেনা হবে। আজ বৃহস্পতিবার (২৯ মে) থেকে কোরবানি পশু বেচা-কেনা শুরু হয়েছে।নচট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আওতায় নগরে বসছে ১৩টি হাট, যার মধ্যে ৩ টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী। নগরের সাগরিকা, বিবিরহাট ও পোস্তারপাড় এলাকায় স্থায়ী হাট চালু থাকছে। পাশাপাশি শহরের বিভিন্ন ওয়ার্ডে নির্ধারিত স্থানে অস্থায়ী হাটও বসানো হয়েছে। চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী, এবার স্থানীয়ভাবে উৎপাদিত গবাদিপশুর সংখ্যা ৮ লাখ ৬০ হাজার ৮৮২টি। গত বছর এ সংখ্যা ছিল ৮ লাখ ৫২ হাজার ৩৫৯টি। ওই হিসেবে এবার ৮ হাজার ৫২৩টি বেশি গবাদিপশু উৎপাদিত হয়। কিন্তু এরপর ও স্থানীয় উৎপাদনে চাহিদা মিটবে না। কারণ এবার চট্টগ্রামে কোরবানি পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে ৮ লাখ ৯৬ হাজার ২৬৯টি। 

অর্থাৎ চাহিদার বিপরীতে স্থানীয় উৎপাদন অনুসারে এবার ঘাটতি আছে ৩৫ হাজার ৩৮৭টি কোরবানির পশু। চট্টগ্রামে স্থানীয়ভাবে উৎপাদিত বা হৃষ্টপুষ্ট কোরবানির পশুর মধ্যে গরুর সংখ্যাই বেশি। এবার মোট উৎপাদিত কোরবানি পশুর মধ্যে গরু আছে ৫ লাখ ৩৫ হাজার ৮১৩টি। এছাড়া ৬৪ হাজার ১৬৩টি মহিষ, ২ লাখ ৫১ হাজার ৭৪টি ছাগল এবং ৫৫ হাজার ৬৯৭টি ভেড়া রয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত পশুর মধ্যে নগরের পাঁচলাইশ থানা এলাকায় ২০ হাজার ২ টি, ডবলমুরিংয়ে ১০ হাজার এবং কোতোয়ালীতে ৪ হাজার ৩৩১টি গবাদিপশু হৃষ্টপুষ্ট করা হয়। 

এছাড়া সাতকানিয়া উপজেলায় ৪৮ হাজার ১২৪টি, চন্দনাইশে ৪৮ হাজার চারটি, আনোয়ারায় ৬৫ হাজার ২১১টি, বোয়ালখালীতে ৩১ হাজার ১৬০টি, পটিয়ায় ৭৮ হাজার ৭৯১টি, কর্ণফুলীতে ৩৩ হাজার ৬২৯টি, মীরসরাই উপজেলায় ৬০ হাজার ৭৮০টি, সীতাকুণ্ডে ৫৯ হাজার ২১৩টি, হাটহাজারীতে ৪৮ হাজার ২৮০টি, রাঙ্গুনিয়ায় ৫১ হাজার ৮১৪টি, ফটিকছড়িতে ৭৮ হাজার ৫৩০টি, লোহাগাড়ায় ৪০ হাজার ৬২টি, রাউজানে ৩৫ হাজার ৭০১টি, বাঁশখালীতে ৬২ হাজার এবং সন্দ্বীপে ৮৫ হাজার ২৫০টি গবাদিপশু রয়েছে। 

নগরের অস্থায়ী হাটগুলো হচ্ছে ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের কর্ণফুলী পশুর বাজার নূর নগর হাউজিং এস্টেট অথবা বহাদ্দারহাট এক কিলোমিটার হতে শাহ আমানত ব্রিজের উত্তর পাশ পর্যন্ত ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আউটার রিং রোডস্থ সিডিএ বালুর মাঠ, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডের মুনিরনগর আনন্দ বাজার সংলগ্ন রিং রোডের পাশে খালি জায়গা, ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের গলাচিপাপাড়া বারানিঘাটা রোড সংলগ্ন মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া আলমগীর সাহেবের মাঠ, ৪১ নম্বর ওয়ার্ডের বাটারফ্লাই পার্কের উত্তরে চেয়ারম্যান মাঠ, ২৬ নম্বর ওয়ার্ডের বড়পোল এলাকার খালপাড় অস্থায়ী পশুর বাজার, সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন খালি মাঠ ও ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের ধুমপাড়া সাগরপাড় লিংক রোডসংলগ্ন রেজাউল আমিন মাঠ। 

জানা গেছে, নগরের বাইরে উপজেলার স্থায়ী অস্থায়ী হাটগুলোর মধ্যে মীরসরাইয়ে ২০টি, সীতাকুণ্ডে ১৫টি, সন্দ্বীপে ২০টি, ফটিকছড়িতে ২০টি, রাউজানে ১৬টি, রাঙ্গুনিয়ায় ২০টি, হাটহাজারীতে ২৩টি, বোয়ালখালীতে ১১টি, পটিয়ায় ১০টি, চন্দনাইশে ১৩টি, আনোয়ারায় ১৫টি, সাতকানিয়ায় ১৮টি, লোহাগাড়ায় ৭টি, বাঁশখালীতে ১২টি এবং কর্ণফুলীতে ২টি স্থায়ী-অস্থায়ী হাট বসছে। নগর ও উপজেলার কোরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য ৬৬টি ভেটেরিনারি মেডিক্যাল টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, প্রতি বছর চট্টগ্রামের কোরবানির পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসেন বেপারিরা। পার্বত্য জেলাগুলো থেকেও গরু আসে। তাই স্থানীয় উৎপাদন কম হলেও এবার কোরবানির পশুর সংকট হবে না। বরং চাহিদা মিটিয়ে আরও উদ্বৃত্ত থাকতে পারে।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর